চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

রাঙামাটিতে দুর্যোগ মোকাবেলায় প্রশাসন, দীপেন দেওয়ান ও ছাত্রদলের ঐকান্তিক প্রচেষ্টা

আলমগীর মানিক, রাঙামাটি    |    ০৮:১৭ পিএম, ২০২৬-০৭-০৯

রাঙামাটিতে দুর্যোগ মোকাবেলায় প্রশাসন, দীপেন দেওয়ান ও ছাত্রদলের ঐকান্তিক প্রচেষ্টা

টানা কয়েক দিনের ভারী বর্ষণ, পাহাড়ধস ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন রাঙামাটি আসনের সাবেক পার্বত্যমন্ত্রী ও সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান এবং রাঙামাটি জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে অ্যাডভোকেট দীপেন দেওয়ান রাঙামাটি পৌর এলাকার বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে দুর্গত মানুষের খোঁজখবর নেন। এ সময় জেলা প্রশাসনের সহযোগিতায় আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষের মাঝে দুপুরের খাবার, শিশুদের জন্য দুধ, খেজুর ও বিস্কুট বিতরণ করা হয়।

দুর্গত মানুষের সঙ্গে কথা বলে তিনি বলেন, সরকার প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আন্তরিকভাবে কাজ করছে এবং ক্ষতিগ্রস্ত প্রত্যেক মানুষের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হবে। তিনি ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের প্রশাসনের নির্দেশনা মেনে দ্রুত আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, সতর্কবার্তা উপেক্ষা করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। একই সঙ্গে তিনি সরকারের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

অন্যদিকে, একই দিনে রাঙামাটির মানিকছড়িস্থ সাপছড়ি এলাকায় আকস্মিক পাহাড়ধসে রাঙামাটি-প্রধান সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে স্থানীয় প্রশাসনের আহ্বানে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় রাঙামাটি জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। প্রশাসনের সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তারা পাহাড়ধসে সড়কে জমে থাকা মাটি ও প্রতিবন্ধকতা অপসারণে সরাসরি অংশ নেন।

তাদের নিরলস প্রচেষ্টা ও প্রশাসনের সমন্বিত উদ্যোগে অল্প সময়ের মধ্যেই সড়কটি যান চলাচলের উপযোগী করে তোলা সম্ভব হয়। এতে দীর্ঘ সময় আটকে থাকা যানবাহন চলাচল স্বাভাবিক হয় এবং সাধারণ মানুষের দুর্ভোগ অনেকাংশে কমে আসে।

এ সময় জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার আব্দুর রকিব পিপিএম, জেলা ত্রাণ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রিয়াদ হোসেন, রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মুজিবুল হকসহ জেলা ও উপজেলা বিএনপি এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাঙামাটির চলমান দুর্যোগে জনপ্রতিনিধি, প্রশাসন ও রাজনৈতিক কর্মীদের এই সমন্বিত মানবিক উদ্যোগ স্থানীয় মানুষের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে। দুর্যোগের সময় রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ জনসেবামূলক রাজনীতির একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

রিটেলেড নিউজ

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত


বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের  কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর